প্রতিদিন হালনাগাদ — সরকারি, বেসরকারি চাকরি ও সকল পরীক্ষার রেজাল্ট এক জায়গায়

লাইভ স্কোর

Live cricket score bangladeshসহ বিশ্বের সব চলমান ক্রিকেট ও ফুটবল ম্যাচের লাইভ স্কোর, বল-বাই-বল আপডেট, প্রতি মিনিটে স্বয়ংক্রিয় হালনাগাদ।

স্কোর লোড হচ্ছে…

ক্রিকেট ও ফুটবলের লাইভ স্কোর — সম্পূর্ণ গাইড

খেলা চলার সময় মাঠে বা টিভির সামনে থাকতে না পারলেও প্রতিটি বল, প্রতিটি গোলের খবর জানতে চান অনেকেই। চাকরিবাংলার লাইভ স্কোর পাতায় বিশ্বের চলমান ক্রিকেট ও ফুটবল ম্যাচের স্কোর এক জায়গায় পাওয়া যায় — কোনো অ্যাপ নামানো ছাড়াই, মোবাইল ডেটা কম খরচ করে। বাংলাদেশ জাতীয় দল, বিপিএল, আইপিএল, বিশ্বকাপ, এশিয়া কাপ থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগের মতো বড় টুর্নামেন্টের খেলা চললে এখানে স্কোর দেখাবে।

🏏 ক্রিকেট স্কোর কীভাবে পড়বেন

  • ১৫৬/৪ (২০) — ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান।
  • রান রেট (CRR) — প্রতি ওভারে গড় রান।
  • প্রয়োজনীয় রান রেট (RRR) — জিততে প্রতি ওভারে যত রান লাগবে।
  • টার্গেট — দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় রান।
  • DLS — বৃষ্টিতে খেলা কমলে লক্ষ্য নির্ধারণের নিয়ম।

⚽ ফুটবল স্কোর কীভাবে পড়বেন

  • ২ - ১ — বামের সংখ্যা স্বাগতিক দলের গোল।
  • ৬৭' — খেলার ৬৭তম মিনিট চলছে।
  • HT / FT — বিরতি / খেলা শেষ।
  • ET / PEN — অতিরিক্ত সময় / টাইব্রেকার।
  • 45+2' — প্রথমার্ধের যোগ করা সময়।

যে টুর্নামেন্টগুলোর স্কোর পাবেন

আইসিসি টুর্নামেন্ট

ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশের খেলা

দ্বিপক্ষীয় সিরিজ, এশিয়া কাপ, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ।

ফ্র্যাঞ্চাইজি লিগ

আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, সিপিএল ও দ্য হানড্রেড।

ফুটবল

ফিফা বিশ্বকাপ বাছাই, প্রিমিয়ার লিগ, লা লিগা, সেরি আ, বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ, সাফ চ্যাম্পিয়নশিপ।

🏏 ক্রিকেট সূচি⚽ ফুটবল সূচি🏅 অলিম্পিক👤 খেলোয়াড়দের জীবনী

সচরাচর জিজ্ঞাসা

লাইভ স্কোর কত সময় পর পর আপডেট হয়?

এই পাতার স্কোর প্রতি ৬০ সেকেন্ডে নিজে নিজে হালনাগাদ হয়। পাতা রিফ্রেশ করার দরকার নেই।

বাংলাদেশ দলের খেলার লাইভ স্কোর কোথায় পাব?

বাংলাদেশ ক্রিকেট বা ফুটবল দল মাঠে থাকলে ম্যাচটি এই পাতার শুরুতেই দেখাবে। আসন্ন সিরিজের সূচি খেলাধুলা পাতায় আছে।

কোন কোন খেলার স্কোর দেখা যায়?

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, বিপিএল, আইপিএল) এবং বিশ্বের প্রধান ফুটবল লিগের চলমান ম্যাচ দেখা যায়।

স্কোর দেখতে কি টাকা লাগে?

না, এই পাতায় লাইভ স্কোর সম্পূর্ণ বিনামূল্যে দেখা যায়।

ম্যাচ না চললে কী দেখাবে?

কোনো খেলা না চললে 'এই মুহূর্তে কোনো খেলা চলছে না' লেখা দেখাবে। তখন আসন্ন টুর্নামেন্টের সূচি দেখুন।

আসন্ন টুর্নামেন্টের সূচি দেখতে খেলাধুলা পাতায় যান।